জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

উলিপুরে বাজারে প্রকাশ্যে পিরহানহা মাছ বিক্রি হচ্ছে

কুড়িগ্রামের উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্বরেই র‌্যালীর নামে ফটোসেশন ও পরিষদের পরিত্যাক্ত পুকুরে মাছের পোনা অবমুক্তসহ প্রকৃত মৎস্যচাষী ও জেলেদের অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোর ঘটনা ঘটেছে। এ নিয়ে মৎস্যচাষী ও জেলেদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ১৬-১৮ আগষ্ট ৩দিন ব্যাপী “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারন করে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়। মৎস্য পক্ষ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, মৎস্যচাষীদের মাঝে পুরুস্কার বিতরন ও মাছের পোনা অবমুক্ত করার কথা থাকলে সব কিছুই করা হয়েছে দায়সারা ভাবে। র‌্যালীর নামে উপজেলা পরিষদ চত্বরে ব্যানার ধরে শুধু ফটোসেশন করা হয়েছে। উপজেলার চারজন মৎস্যচাষীকে পুরুস্কারের নামে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও পোনা অবমুক্ত করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরের পরিত্যাক্ত পুকুরে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ।

মৎস্যচাষীদের অভিযোগ, সরকারি নির্দেশনায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালিত হলেও তা শুধু অনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিলো। জাতীয় এ অনুষ্ঠানে মৎস্যজীবি ও জেলেদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এ ছাড়াও মৎস্য বিভাগের নিয়মিত তদারকির অভাবে উপজেলার অধিকাংশ হাট-বাজারে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ অবাধে বিক্রয় হচ্ছে।

পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত গো-হাটির পুকুর। প্রায় ৩ একর জায়গা জুড়ে থাকা পুকুরটি সরকারের কাছ থেকে লীজ নিয়ে মৎস্যচাষ করছেন ব্যাপ্তি মৎস্যজীবি সমবায় সমিতি। এই সমিতির প্রতিনিধি আলমগীরে হোসেন অভিযোগ করে বলেন, মাঠ পর্যায়ে মৎস্য চাষীদের উৎসাহ ও বিভিন্ন নিদের্শনা দিতে সরকার মৎস্য পক্ষ বা সপ্তাহ পালন করে থাকেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা কিছুই জানি না। আমাদের মত অনেক সংগঠন ও সফল মৎস্যচাষীদের অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি।

স্থানীয় মৎস্য চাষীদের অভিযোগ, আধুনিক মাছ চাষ, রোগবালাই প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি চাষীদের সরাসরি সম্পৃক্ত করার কথা থাকলেও বাস্তবে অনেক চাষীকে কর্মসূচি সম্পর্কে জানানো হয়না। এ কারনে মাঠ পর্যায়ের মৎস্যচাষীদের অংশ গ্রহণ ছাড়াই আয়োজনটি অনেকটা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছিুক মৎস্যচাষীদের অভিযোগ, উপজেলা মৎস বিভাগের নিয়মিত তদারকির অভাবে উপজেলার সর্বত্র অবাধে ক্ষুদ্র ফাঁদ নিষিদ্ধ চায়না বা ডারকি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ জাল ও কারেন্ট জালের ব্যাপক ব্যবহার করে অবাধে মাছ মারা হচ্ছে। এতে করে সব ধরনের বড় থেকে ছোট আকারের মাছ ধরা পড়ছে। এছাড়া প্রকাশ্যে হাট-বাজারের মাছের দোকান গুলোতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। অথচ মৎস্য বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী মৎস কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রফিকুল ইসলাম জানান, বাজেট স্বল্পতার কারনে সকল মৎস্যচাষীদের ডাকা হয়নি। তবুও সবাইকে রাখার চেষ্টা করেছি। পরিষদের পরিত্যাক্ত পুকুরে মাছের পোনা অবমুক্ত করন, র‌্যালীর নামে ফটোসেশন ও অনুষ্ঠানের বাজেট কত ছিল তা সম্পর্কে প্রশ্ন করলে তিনি অফিসে এসে কথা বলার জন্য বলেন। এছাড়া বাজারে অবাধে পিরানহা মাছ বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ জানান, মৎস্য বিভাগের আমন্ত্রনে অনুষ্ঠানে গিয়ে উদ্বোধন করেছি। মৎস্য বিভাগ কাকে ডেকেছে বা কাকে ডাকেনি তা জানিনা। অন্যান্য বিষয়গুলো তারাই ভালো বলতে পারবে। #


আরও খবর





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে