জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উলিপুরে সাবেক মহিলা ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার


কুড়িগ্রামের উলিপুরে সাবেক মহিলা ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
গতকাল সোমবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম মৌজার খেয়ারপাড় গ্রামের নিজ বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ।
মানসিক ভারসাম্যহীন মৃত সাহেরা খাতুন (৭২) নিজেই গলায় বটি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ওই এলাকার প্রতিবেশী নুরনাহার বেগম, ববিতা বেগম, মহিউল ইসলাম, আব্দুল হানিফ, মাজেদা, সুফিয়া খাতুন ও জোবেদাসহ উৎসুক অনেক দর্শনার্থীরা এ প্রতিবেদককে জানিয়েছেন।
ওই বাড়িতে সাহেরা বেগমের দুই ছেলে, ছেলের বউ, ২ নাতি এবং ২ নাতনি নিয়ে বসবাস করছিলেন।
ছেলে শাহিন আলম ও সাখাওয়াত হোসেন বাবলু জানায়, প্রায় চার বছর আগে তাদের মা সাহেরা বেগম স্ট্রোক করেছিল। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে ওঠে। ইতিপূর্বে তাদের মা কয়েকবার বাড়ি সংলগ্ন কেসি রোডে উঠে আত্মহত্যার চেষ্টাও করেছিল বলে জানায়।
মৃতার একমাত্র মেয়ে রোকেয়া বেগম জানান, আমার মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে নিজে নিজেই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তার ভাই, ভাই বউ কিংবা কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
মৃত নারীর ছোট ছেলে শাহিন আলমের স্ত্রী বিউটি বেগম জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে মা সাহেরা বেগম ঘুমিয়েছিল। ভোরবেলা উঠে দেখি বিছানায় মা নেই। এরপর খোঁজাখুঁজি করে রান্নাঘরে ঢুকে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখি। এ সময় বিউটি বেগমের আত্মচিৎকারে ছেলেসহ প্রতিবেশীরা ছুটে এসে দেখে, সাহেরা বেগমের গলাকাটা নিথর দেহ রান্নাঘরে পড়ে আছে। নিথর দেহের পাশেই সবজি কাটার রক্তমাখা বটি আলামত হিসেবে জব্দ করে পুলিশ। এ ঘটনায় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, প্রতিবেশীদের ভাষ্যমতে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্ত চলছে, পোষ্ট মর্টেম রিপোর্ট ও তদন্তের পর রহস্য জানা যাবে। #

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে