জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন



‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎
‎মানববন্ধনে উলিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমী, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল আলম বাবুল, সাংবাদিক নুরুজ্জামান সরকার, নুরবক্ত মিয়া, মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান, আসলাম উদ্দিন আহম্মেদ, হাফিজুর রহমান শাহীন, জাহিদ হাসান, আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান শাহীন, ইউনুস আলী, রোকনুজ্জামান মানু, খালেক পারভেজ লালু, শিমুল দেব, চন্দন কুমার সরকার প্রমুখ।
‎বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের নৃশংসতা বন্ধ হচ্ছে না। সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান বক্তারা। পাশাপাশি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান। তারা আরো বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি। অবিলম্বে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবী জানানো হয়।
আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে