জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উলিপুরের রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল

কুড়িগ্রাম জেলার উলিপুরে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা ওই মাদ্রাসায় দাখিল পরীক্ষার জন্য ২০ জন ছাত্রী ফরম ফিলাপ করেছিল। তন্মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। ১৫ জনের মধ্যে ১৩ জনই গণিত বিষয়ে এবং ৬ জন দুই সাবজেক্টে ফেল করেছে। শতভাগ ফেল করার কারণ জিজ্ঞাসা করলে ওই মাদ্রাসার সুপার আব্দুল মজিদ অকপটে, স্বীকার করেন, ২০০৭ সালেও এ প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। সে বছর পরীক্ষা দিয়েছিল ৭ জন, ৭ জনই গণিতে ফেল করেছিল। ২০০৭ সালের পর থেকে মাদ্রাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক হাবিবুর রহমান নিয়মিত গণিত ক্লাস নিয়ে আসছিলেন। ফলে গণিতের সংকট আমরা অনেকটাই কাটিয়ে উঠেছিলাম। পরবর্তীতে আমরা গণিতের শিক্ষক চেয়ে আবেদন করলে প্রায় তিন বছর হলো আমাদের মাদ্রাসায় রংপুরের পীরগাছা উপজেলা থেকে এনটিআরসির দশম ব্যাচের গণিতের শিক্ষক শারমিন আক্তার জয়েন করেন। এরই মধ্যে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় আবারও ফল বিপর্যয় আমাদেরকে অনেক ব্যথিত করেছে। প্রতিষ্ঠানের গণিতের শিক্ষক শারমিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। #
আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে