নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিরক্ষর কৃষকের ছেলে মাহফুজার এখন বিসিএস ক্যাডার


নিরক্ষর কৃষকের ছেলে মাহফুজার এখন বিসিএস ক্যাডার।গত ২৬ ডিসেম্বর বিসিএস এ তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নুতন অনন্তপুর এলাকার কৌশুল্লার পাড় গ্রামের মোজাম্মেল হক ও লালবানু বেগমের বড় সন্তান মাহফুজার রহমান। বাবা মোজাম্মেল হক নিরক্ষর কৃষক। পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না তার। এলাকার লোকজন তাকে বলতো ছেলেকে পড়াশোনা শিখিয়ে কি হবে ? কয়দিন পর কৃষি কাজ করে খেতে হবে। কিন্তু মাহফুজার প্রতিবেশীদের কথায় কর্ণপাত না করে বাবাকে বোঝান, আমাকে পড়ান, আমি ভবিষ্যতে অনেক ভালো করবো। অদম্য এ সন্তান বাড়ীর পাশের দিগল হাইল্যা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ -৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন।পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। বাবার শস্য বিক্রির টাকায় পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খেতে হতো তাকে। তাই টিউশনি করে অনেক সময় তাকে চলতে হতো বলে এ প্রতিবেদককে জানান। তিনি আরো জানান, বাবা এত কষ্ট করে কৃষিকাজ করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে আমাদের সংসার চালান তাই  আমাকে মানুষের মত মানুষ হতে হবে। দিনরাত এ চিন্তাই আমার মাথায় ঘুরপাক খেতো। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি নিয়মিত নামাজ ও পড়াশোনা করতাম।কখনো বেশী রাত জেগে পড়াশোনা করতাম না। আমি কয়েকবার বিসিএস এ চেষ্টা করে এবার সাফল্য পেয়েছি। এখনকার প্রজন্মের জন্য তার আহ্বান নিয়মিত পড়াশোনা করো সাফল্য আসবে।
আমরাও সাফল্যর জন্য তাকে অভিনন্দন জানাই।


আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে