আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরবাইক দূর্ঘটনায় নিহত ২, গুরুতর আহত ১

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেশনালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরেক আরোহী। জানা যায়, তারা তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে বেড়িয়ে ছিলেন।


মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মো. সোহাগকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহতরা হলেন, আধারা ইউনিয়নের তাঁতিকান্দী গ্রামের মো. হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৫) ও মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী (২৭)। আহত সোহাগ বানিয়াল মহেশপুরের মনির হোসেনের পুত্র।


টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী ঘটনা নিশ্চিত করে জানান, তিন যুবক উপজেলার হাসাইল থেকে মুন্সিগঞ্জ সদরে ফেরার সময় বেশনাল এলাকায় আসলে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে ছিটকে পড়ে। আর এতে চালক ও এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। 


পুলিশ সূত্রে জানায়, তারা তিন বন্ধু ঘুরতে বেরিয়ে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনজন বহনকারী বাইকটির গতি ছিল বেপরোয়া, তাই গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।