জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫। এরই ধারাবাহিকতায় ০৩ মার্চ দিবাগত রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। অন্ধকারের সুযোগে আরও ২ থেকে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।


আটককৃতরা হলেন মোঃ আলম ৩৩, মোঃ রশিদ ৪৪, সৈয়দ আলম ২৯, নূর কামাল ২৮ এবং জাহেদ উল্লাহ ২১। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।


আটকদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল ও একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি ধারালো আংটি এবং ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়।


র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া মোঃ আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।


এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর সহকারী পরিচালক ল’ অ্যান্ড মিডিয়া অফিসার আ. ম. ফারুক বলেন, উখিয়া ও টেকনাফ এলাকায় সন্ত্রাস, মাদক ও ডাকাতি দমনে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


আটকদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস উদঘাটন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Tag
আরও খবর