জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আটক ১

হ্নীলা জেলে পাড়া সীমান্ত দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় ২লাখ ৩০হাজার ইয়াবাসহ মায়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি জওয়ানেরা।


সুত্র জানায়,গত ৪ঠা জানুয়ারি সন্ধ্যা রাত ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে প্রায় ২কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে জেলে পাড়া দিয়ে নাফ নদীর তীরে স্পেশাল টহল দলের হাবিলদার ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি চোরাচালান প্রতিরোধ টহল দল টহল বেড়ীবাঁধে দন্ডায়মান অবস্থায় কর্তব্যরত ছিল। কিছুক্ষণ পর চোরাচালান প্রতিরোধ টহলদল ২জন ব্যক্তিকে নাফ নদী সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকার দিকে আসতে দেখে। পরে উক্ত ব্যক্তিরা নদীর তীরে উঠে দুইটি বস্তা কাঁধে নিয়ে বেড়ী বাঁধের দিকে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চোরাচালান প্রতিরোধ টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। তারা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঁেধ থাকা বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মায়ানমারের মন্ডুর নাগাকুরার মৃত সালেহ আহমদের পুত্র আব্দুর শুক্কুর (২১) কে আটক করতে সক্ষম হলেও অপর একজন অন্ধকারের সুযোগে দ্রæত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে চোরাচালান প্রতিরোধ টহল দল প্লাস্টিকের বস্তার ভেতর হতে ২লাখ ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করে।



উল্লেখ্য,আটক আসামী জিজ্ঞাসাবাদে জানায়,সে এপার-ওপারের মাদক কারবারীদের যোগসাজশে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর