জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ আন্তঃকলেজ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা

ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামের আন্তঃকলেজ বিতর্ক উৎসবের জাঁকজমকপূর্ণ ফাইনাল পর্ব। ফাইনালে চ্যাম্পিয়ান হয় থাকা  দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। বিপক্ষ দল ছিল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। বিতর্কের বিষয় ছিল “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালই আগামী নির্বাচনের একমাত্র পথ”। ১২টি মাদ্রাসা কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০২৫ এর বির্তক উৎসবে অংশ নেন।

চ্যাম্পিয়ান দল দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার দলনেতা ও বেস্ট স্পীকার রায়হান সাদি রাফি ভোলার সাংবাদিক রফিক সাদীর ছেলে। দলের অন্য সদসরা হলেন আব্দুল্লাহ আল হাসান ও শামসুল আরেফীন ফয়সাল। অপরদিকে রানার্সআপ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন লামিয়া আকতার, মনসুর আহমেদ ও মোঃ রিফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, কোটা সংস্কার আন্দোলনের রিটকারক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, এবং ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সভাপতি ইউসুফ মাহমুদ তৌসিফ ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মির্জা।

প্রধান অতিথি শারমীন এস মুরশিদ বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই যুদ্ধে তরুণদের সাহসিকতা ও স্পৃহা দেখে আমি আশাবাদী। তাদের শক্তি ব্যবহার করে নতুন দেশ গড়া সম্ভব।” তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হবে ভালোবাসা, ঐক্য ও সমতার ভিত্তিতে। নারী ও শিশু নিরাপত্তায় তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।”তিনি জানান, ২৪-এর জুলাই আন্দোলনে ৭০% মেয়েদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে নেতৃত্বে প্রতিফলিত হওয়া উচিত।

বিষয় বস্তুর বিপক্ষে অবস্থান নেয়া চ্যাম্পিয়ন দল দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা বিতর্কিকরা প্রমাণ করে যে দেশের রাজনৈতিক পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তরুণদের ভূমিকা অপরিহার্য। দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে গিয়ে তরুণদের অংশগ্রহণে একটি নতুন কাঠামোগত নির্বাচন ব্যবস্থার প্রস্তাব তুলে ধরেন তারা। শিক্ষার্থীরা জুলাই সনদের বিভিন্ন ধারা উল্লেখ করে স্বাধীন, শক্তিশালী এবং স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের নতুন রূপরেখা উপস্থাপন করেন, যা বিচারক ও উপস্থিত শিক্ষার্থীদের প্রশংসা অর্জন করেন।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে




তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৮২ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে