জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তজুমদ্দিনে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার।

ভোলার তজুমদ্দিনে আজ শনিবার বিকেলে প্রবল ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনের পক্ষে এক ব্যতিক্রমধর্মী বিশাল প্রতিবাদ সমাবেশ। ‘তাওহীদি জনতা তজুমদ্দিন ব্যানারে আয়োজিত এই সমাবেশে শত শত মানুষ ছাতা মাথায়, হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় জড়ো হন—জমে ওঠে মানবতার পক্ষে গর্জে ওঠা এক প্রতিবাদী মিছিল।

প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তারা এক কণ্ঠে শ্লোগান দেন: ‘ফিলিস্তিনের মুক্তি চাই – মানবতার জয় হোক!’

সমাবেশে বক্তারা বলেন, ‘ইসরায়েলের নির্মম আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আজ বিশ্বজুড়ে মানুষ জেগে উঠেছে। মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে আমরা নির্যাতিতের পাশে আছি। ফিলিস্তিনের ভাই-বোনদের রক্ত বৃথা যেতে দেবে না তজুমদ্দিনের মানুষ।’

তারা আরও বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে এখনই সজাগ হতে হবে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার না হলে মানবতা চিরতরে পরাজিত হবে।’

সাধারণ মানুষের এমন সাহসী অংশগ্রহণ প্রমাণ করে, তজুমদ্দিন শুধু একটি উপজেলার নাম নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক বিবেকের প্রতিচ্ছবি। সমাবেশ শেষে ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে




তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৮২ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে