জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তজুমদ্দিনে মার্সেল রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ভোলার তজুমদ্দিনে স্বনামধন্য  ইলেক্ট্রনিক্স কোম্পানি মার্সেলের সৌজন্যে মার্সেল রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্সের আয়োজনে এবং মার্সেল ব্রান্ডের সৌজন্যে  উপজেলার দক্ষিণ খাসের হাট বাজার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনন্দঘন পরিবেশে জমজমাট এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার মাধ্যমে  টুর্নামেন্ট সম্পন্ন হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। খেলায় দুই শক্তিশালী দল অংশগ্রহণ করেন শম্ভুপুর ইউনিয়ন ৬ নম্বর একাদশ বনাম বড় বাড়ী পাঞ্চয়েতকান্দি একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মার্সেল রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত।

এ সময় উপস্থিত ছিলেন,মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান তিনি বলেন, গত কয়েক মাস ধরে সারাদেশে এধরণের প্রতিযোগিতায় অংশ নিচ্ছি, আমাদের কোম্পানি(মার্সেল)। আমাদের দেশের ভবিষ্যত হচ্ছে ইয়াং জেনারেশন। তাদেরকে যদি খেলাধুলায় সম্পৃক্ত করা যায় তাহলে তারা মাদক থেকে দুরে থাকবে। 

মার্সেলের হেড অব সেলস নূরুল ইসলাম রুবেল বলেন,বাংলাদেশে বর্তমানে যতগুলো ইলেকট্রনিক্স ব্যান্ড রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ব্যান্ড হিসেবে মার্সেলকে বাংলাদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। বাংলাদেশের প্রতিটা প্রান্তে মার্সেল পণ্য পৌছে দেওয়ার জন্য ৬ শতাধিক ডিস্ট্রিবিউটর রয়েছে। 

সভা আরো উপস্থিত ছিলেন,মো. রাইসুল আলম সদস্য সচিব জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা, মো.শিহাবুল হক ডিভিশনাল সেলস ম্যানেজার মার্সেল,এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ সাধারণ সম্পাদক ভোলা জেলা আইনজীবী সমিতি, জাকির হোসেন হাওলাদার সাবেক চেয়ারম্যান শম্ভুপুর ইউনিয়ন পরিষদ, কামরুজ্জামান জান্টু হাওলাদার সাধারণ সম্পাদক শম্ভুপুর ইউনিয়ন বিএনপি,মো.শহিদুল ইসলাম 

রিজিওনার সেলস ম্যানেজার মার্সেল,উদ্দাম হোসেন মৃধা ব্র্যান্ড ম্যানেজার মার্সেল,নিজাম উদ্দিন মাস্টার সভাপতি খেলা পরিচালনা কমিটি।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে