জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ঘাট সভা

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভোলার তজুমদ্দিনে জেলেদের নিয়ে ঘাট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সুইজগেট মৎস্য ঘাটে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে ঘাট সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলছে। আপনারা-আমরা সবাই সরকারের অংশ তাই নিষিদ্ধ সময়ে সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। তাহলেই আজকের ইলিশের পোনা বড় হয়ে আগামীদিনে আমাদের আমিষের চাহিদা পুরণ করবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা মৎস্য দলের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ খোকন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল-আমিন। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সরকার ঘোষিত ২২দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।

এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে