জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

টানা তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রোপা আমন,দুশ্চিন্তা কৃষকেরা।

গত তিন দিনের টানা বৃষ্টিতে তজুমদ্দিনের ৫ টি ইউনিয়নে তলিয়ে গেছে প্রায় কয়েক হাজার একর আমন ধানের নিচু জমি। হঠাৎ করে এমন বৃষ্টিতে কষ্টের রোপণ করা আমন ধানের জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন অনেক কৃষক। এছাড়াও অব্যাহত বৃষ্টির কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন কেটে খাওয়া ওই কৃষকেরা।

জানা গেছে তজুমদ্দিন উপজেলায় মোট ১১ হাজার ৯৯০ হেক্টর জমিতে লাগানো হয়েছে আমন ধানের চারা। চারা লাগানোর পর থেকে সঠিক পরিচর্যার মাধ্যমেই বেড়ে উঠছিল সোনালি আমন ধান। কিন্তু হঠাৎ করেই টানা তিন দিনের বৃষ্টিপাত যেন সব কিছু তচনচ করে দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে রবিবার (১৫সেপ্টেম্বর )বিকেল পর্যন্ত উপজেলায় প্রায় ৬ হাজার হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

কৃষকদের সঙ্গে আলাপকালে জানা যায়, অনেকেই ধার-দেনা করে রোপা আমন আবাদ করেছেন। এই বৃষ্টি তাদের হাসি, ঘুম কেড়ে নিয়েছে। চরম হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা যায়, হেক্টরের পর হেক্টর রোপা আমন জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অনেকেই জমির কাছে বসে দুশ্চিন্তা করছেন।

শম্ভুপুর ইউনিয়নের মুচিবাড়ির কোনা নামক এক বাজারে এক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে গরম–গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন ইব্রাহিম,রাজমিস্ত্রি শ্রমিকের কাজ করেন তিনি। ইব্রাহীম বলেন,বাজারে পশ্চিম পাশে এলাকায় ভবন নির্মাণের কাজ করছেন তাঁরা। সকাল আটটায় ওই কাজে যাওয়ার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠে কাজে চলে যান। কিন্তু বৃষ্টির কারণে আজ আর কাজ করা সম্ভব হয়নি। এক দিন কাজ করলে মজুরি হিসেবে ৭৫০ টাকা পেতেন বলে জানান তিনি।

এদিকে বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, অতিবৃষ্টির কারণে খাল-বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে সদ্য রোপণ করা আমন ধান পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে ধানের খেত টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন কৃষকেরা।

উপজেলা শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের,

ক্ষতিগ্রস্ত কৃষক মফিজ মিয়া বলেন, গত দুই দিনের টানা বৃষ্টির পানি বেড়ে যাওয়া আমার ২৪০ শতক রোপন করা আমন ধানের জমি তলিয়ে গেছে। তিনি বলেন, আমরা কৃষক মানুষ কৃষি কাজই আমাদের পেশা। এখন এভাবে আমাদের জমি তলিয়ে গেলে আমরা ব্যাপক ক্ষতিরমুখে পড়ব। কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, আমার প্রায় ৩শ শতক আমন ধানের জমি প্রায় এক ফুট পানির নিচে তলিয়ে গেছে। কয়েকদিন পানি স্থায়ী হলে সব ধানের চারা নষ্ট হয়ে যাবে। কৃষক কবির মিয়া জানান ৪শ শতক জায়গায় আমন চাষ করেছিলাম। আমার বেশিরভাগ জমিই এখন পানির নিচে।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন, টানা বৃষ্টিতে প্রায় ৬ হাজার হেক্টর আমন ধানের খেত পানিতে নিমজ্জিত হয়েছে। ২৪০ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে বর্তমানে বিভিন্ন খাল দিয়ে পানি নিস্কাশন হচ্ছে। এছাড়াও প্রায় ৭০% জমিতে বন্য সহনশীল ব্রি ধান-৫২ আবাদ হওয়ায় রোপা আমনের ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা কম হবে বলে আশা করা যায়।ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে