জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তজুমদ্দিনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা, তিনজন আটক।

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শীলার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ  প্রার্থী ফাতেমা বেগম সাজুর ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা করলে হামলার অভিযোগে সাজুর ছেলে সহ ৩ জনকে আটক করে পুলিশ। 

অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ব্যাক্তিগত কাজ শেষে উপজেলা সদর থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শিলা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফকির বাড়ি এলাকার রাজ্জাক মেলেটারীর বাড়ী সামনে তার উপর হামলার ঘটনা ঘটে।

কোহিনূর বেগম শীলা জানান, প্রতিপক্ষ ফাতেমা বেগম সাজুর ছেলে সোহাগ ও সবুজ সহ ৮/১০ জনে মিলে আমার গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমাকে গুরুতর জখম করে। ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে আনে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, হামলার ঘটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগম শিলা বাদী হয়ে ৮জনকে আসামি করে মামলা দায়ের করেন। জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে