জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে তজুমদ্দিন উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।

প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গ্রামের হাট-বাজার, অলিগলি সহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে।জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩  জন প্রার্থী অংশ নিয়েছেন।

তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকে আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, দোয়াত কলম প্রতীকে মোশারফ হোসেন দুলাল, মোটরসাইকেল প্রতীকে ফখরুল আলম জাহাঙ্গীর,কাপ পিরিচ প্রতীকে রেজাউল করিম নিরব। নির্বাচনে অংশগ্রহণ করেন। 

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন, তালা প্রতীকে আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, চশমা প্রতীকে জনাব আমিন মহাজন, টিউবয়েল প্রতীকে মোঃ আলাউদ্দিন ফরাজী।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবাল প্রতীকে কোহিনুর বেগম শিলা, কলস প্রতীকে ফাতেমা বেগম সাজু, হাঁস প্রতীকে কয়েফুল বেগম। নির্বাচনে অংশগ্রহণ করেন।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে