জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মেঘনা পাড়ের শীতার্তদের পাশে তরুণ সমাজসেবক নাওয়াল

ভোলার তজুমদ্দিনের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় চাঁদপুর ইউনিয়নের বাড়িকান্দি ও ডাইয়ারপাড়ের প্রায় ৩শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, আমার নির্বাচনি এলাকা লালমোহন তজুমদ্দিনের কোনো মানুষ যেনো এই শীতে কষ্ট করতে না হয় সেই লক্ষ্যে আমার সন্তান ইসরাক চৌধুরী নাওয়াল আপনাদের মাঝে এসব শীতবস্ত্র উপহার হিসেবে পাঠিয়েছে। আপনাদের পাশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার বিগত দিনে যেভাবে  ছিলাম ভবিষ্যতেও থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ বলেন, তরুণ সমাজসেবক ইসরাক চৌধুরী নাওয়াল আমার ইউনিয়নের শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ যেভাবে বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ বাস্তবায়ন করছেন তা সত্যিই প্রশংসনীয়। এভাবে আমরা সবাই এক হয়ে কাজ করলে দেশ একদিন সত্যিকারে সোনার বাংলায় রূপান্তরিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার, আওয়ামীলীগ নেতা কবির পন্ডিত, কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে