জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন চাষিরা


ভোলার তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন চাষিরা। আখের জমিতে আষাঢ়ের বৃষ্টির পানি আসার আগেই ক্ষেতের বিভিন্ন কাজকর্ম সেরে নিচ্ছেন চাষিরা। পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এবছর সার, ঔষধ ও লেবার খরচ বেশি হওয়ায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শংকিত চাষিরা। 


সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে বিভিন্ন জাতের আখ চাষ করেন চাষিরা। আগামী আশ্বিন, কার্তিক মাসে আখ বিক্রির জন্য হৃষ্টপুষ্ট ও পরিপক্ক করতে এবং রোগবালাই, পোকার আক্রমন প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করছেন। আরো পরেরদিকে প্রচুর বৃষ্টিপাতের কারণে আখের পরিচর্যায় করা সম্ভব করা হবে বলেই বৃষ্টির আগেভাগেই রাতদিন পরিচর্যা করে যাচ্ছেন চাষিরা। 


উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ আবাদ হয়েছে। ভোলাতে কোন সুগারমিল না থাকায় এখানে বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছেনা যে কারণে আখ চাষিদের জন্য কোন সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তারপরও স্থানীয় চাষিরা চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগে আখ চাষ করে থাকেন। তাই কৃষি অফিস সার্বক্ষণিক আখ চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। 


জানতে চাইলে আখচাষি মো. শামছুদ্দিন (৪৫), ইউসুফ (৪৮) ও রুহুল আমিন (৫০) বলেন, আমরা ব্যক্তিগত পর্যায়ে আখ চাষ করে যাচ্ছি। সরকার কোন সুযোগ সুবিধা পাই না। এ বছর লেবার ও সার ঔষধের দাম বেশি থাকায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় আছি। বছরের শুরুতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সাথি ফসলও ভালো হয়নি। তাই আখ চাষে সরকারী সুযোগ-সুবিধা প্রদানের দাবী জানান চাষিরা। যে হারে সার ঔষধের দাম বাড়ছে তাতে সরকারি সুযোগ সুবিধা না থাকলে এক সময় আখ চাষ বন্ধ হয়ে যাবে। 


উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো. নাজমুল হুদার বলেন, আখ হচ্ছে একটি লাভজনক ফসল। এই এলাকায় সুগারমিল না থাকায় বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছেনা। তবুও স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগেই আখ চাষ করে থাকেন। আখ চাষের জন্য সরকারি সুবিধা আসে না। তবুও আখের রোগবালাই প্রতিরোধে ও ভালো ফলন পেতে কৃষকদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে আখের সাথে সাথি ফসল করে বাড়তি আয় করতে পারেন।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে