জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বর্তমান সরকার নদী ভাঙন রোধে ব্যাপক কাজ করছেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার দেশের নদী ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যাপক কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার নদী ভাঙনের ঘর-বাড়ি হারা মানুষের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে ঘরের ব্যবস্থা করেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সে প্রতিশ্রুতি মোতাবেক সরকার কাজ করে যাচ্ছে। বুধবার ২৫ মে  দুপুরে ভোলার তজুমদ্দিন শশীগঞ্জ মধ্য বাজারে উপজেলা আ’লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথিন বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে সরকারী সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে বাস্তবায়নাধীন শহর রক্ষা বাঁধ প্রকল্প বাতিল হবে যাতে করে সাধারণ মানুষ নদীর ভাঙনে ঘরবাড়ি, জায়গা জমি হারিয়ে পথের বিখারী হয়ে যাবে। তাই আগামী নির্বাচনে সুখে থাকতে হলে আ’লীগকে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমানের সভায় সভাপতিত্ব সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক মো. রমজান আলী প্রামানিক, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তজুমদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলাসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বেলা সাড়ে ১১ টায় উপজেলা সোনাপুরের বেড়িবাঁধ এলাকায় উপজেলার উপকূলীয় বাঁধ পূর্নবাসন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ (১ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য তজুমদ্দিন উপজেলায় শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১১শত কোটি টাকা বরাদ্দ দেয় সরকার।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে