জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে ময়নার গণসংযোগে দলমত নির্বিশেষে মানুষের ঢল

তানোরে ময়নার গণসংযোগে দলমত নির্বিশেষে মানুষের ঢল


 রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং উপজেলা যুবলীগের সভাপতি, আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন, তরুণ, মেধাবী, জননন্দিত নেতা লুৎফর হায়দার রশীদ ময়নার -প্রচারণা ও গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে। তিনি বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করে প্রতিদিন উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পথসভা, কর্মীসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।


জানা গেছে, প্রায়দিন তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন লুৎফর হায়দার রশীদ ময়না। এ সময় উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত থাকছেন। লুৎফর হায়দার রশীদ ময়নার বক্তব্যের শুরুতেই উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অজান্তেই তার বা তার সংগঠনের কারো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন

তাহলে তাদের পক্ষ থেকে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি অপনাদেরই এলাকার সন্তান আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিনিধি এমপি ফারুক চৌধূরীর হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন বুঝে নিবেন। তিনি বলেন, রাজনীতি থেকে তিনি কিছু নিতে আসেননি রাজনীতির মাধ্যমে উপজেলার মানুষকে কিছু

দিতে এসেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে

নৌকা বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রমাণ করতে হবে অতীতে আওয়ামী লীগের বাইরে গিয়ে রাজনীতি করে কেউ সফল হতে পারেনি, বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হবে না। এদিকে চেয়ারম্যান প্রার্থী লুৎফর হায়দার রশীদ ময়নার গণসংযোগে দলমত

নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের স্বঃঃস্ফুর্ত অংশগ্রহণ থাকছে চোখে পড়ার মতো। আসলে এক জন রাজনৈতিক নেতা কি পরিমাণ কর্মী-জনবান্ধব ও জনপ্রিয় হলে গণসংযোগে সাধারণ মানুষের এমন ঢল নামে সেটা ময়নার গণসংযোগ না দেখলে যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা এবং কর্মী-সমর্থকেরা ময়নার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকার বদ্ধ হয়ে এসব প্রচার-প্রচারণা ও গণসংযোগে অংশগ্রহণ করছেন।






Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে