জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে বাঁশের সাথে এ কেমন শত্রুতা

তানোরে বাঁশের সাথে এ কেমন শত্রুতা



রাজশাহীর তানোরে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে বাঁশের সাথে শত্রুতা করে বাঁশ কেটে সাবাড় করেছেন প্রতিপক্ষরা। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে, তানোর পৌর সদরের গাইনপাড়া গ্রামে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলহাজ্ব এমাজ উদ্দিন মন্ডলের সাথে একই এলাকার মুন্নাপাড়া গ্রামের রফিকুল ,জামাল, কামালের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেলে তার পক্ষের অজ্ঞাতনামা ১৪/১৫ জন ব্যাক্তি দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এমাজউদ্দীন মন্ডলের বাঁশের ঝাড়ে জোর করে প্রবেশ করে প্রায় ৩৫থেকে ৪০টির মত বাঁশ কেটে নিয়ে যান। 


এসময় দুষ্কৃতকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, কেউ বাঁশ কাঁটায় বাধা দিতে আসলে তাদেরও কেটে ফেলা হবে বলে হুমকি দিয়ে বাঁশ জোর করে নিয়ে চলে যান। এতে করে বাঁশ ঝাড়ের মালিক এমাজ উদ্দিন বাদী হয়ে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, বাঁশ কাঁটার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।




Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে