জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মান্দায় যুবলীগ নেতার ঔষধের দোকানে স্বতন্ত্র এমপি নির্বাচিত গামার সমর্থকদের তালা

মান্দায় যুবলীগ নেতার ঔষধের দোকানে স্বতন্ত্র এমপি নির্বাচিত গামার সমর্থকদের তালা


তানোর প্রতিনিধি: তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেক রহমানের ঔষধের দোকানে জোরপূর্বক কর্মচারীকে মারপিট করে দোকান থেকে বের করে দিয়ে তালা মারার অভিযোগ উঠেছে নবনির্বাচিত স্বতন্ত্র এমপি সুলতান মাহমুদ গামার সমর্থকদের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,সোমবার(২৯ জানুয়ারী) বিকেল চারটার দিকে ভারশোঁ ইউপির দেলুয়াবাড়ী মোড়ে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে উত্তেজনা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ বলেও রয়েছে আশঙ্কা। ঘটনা সূত্রে জানা গেছে, দেলুয়াবাড়ী মোড়ে ভারশোঁ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক তারেক রহমানের একটি (ফার্মেসী)ঔষধের দোকান রয়েছে। সেই ঔষধের দোকানে সবুজ নামের একজন কর্মচারী হিসেবে দেখা শোনা করেন। এতে করে ঔষধের দোকানে তারেক রহমান না থাকার সুযোগে ভারশোঁ ইউপির কালিসভা গ্রামের মৃত রাব্বানীর বখাটে পুত্র খোকন,সোহেল, বুলু,আলামিন, শান্ত,পলাশ ও এমদাদুল সহ আরো কয়েকজন দলবদ্ধ হয়ে ঔষধের দোকানে গিয়ে কর্মচারী সবুজের কাছে থেকে চাঁদা দাবি করেন। এতে সবুজ বলেন আমি কর্মচারী হয়ে কিভাবে চাঁদা দিব। আপনারা তারেক ভাইয়ের সাথে কথা বলেন। কিন্তু তারা সবুজের কাছে থেকেই চাঁদা নিতে জোরাজোরি করেন। এসময় সবুজ তারেক রহমান কে ফোন দিতে গেলে খোকন সবুজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে সবুজ কে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এসময় উপস্থিত স্থানীয়রা ছুটে আসলে খোকনসহ তার দলবল স্থানীয়দেরও হুমকি ধামকি দেন। এবং সবুজকে ঔষধের দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা মারেন বখাটে খোকন। তালা মেরে উপস্থিত মানুষের সামনে বলেন,শালারা নৌকার ভোট করা শিখিয়ে দিব তোদের। আয় দেখি এই ঔষধের দোকান কে খুলে দিচ্ছে তারেক রহমান কে বলে হুমকি ধামকি দিয়ে চলে যান বখাটেরা। অন্যদিকে ঔষধের দোকানে ঢুকে চাঁদা দাবি করে কর্মচারীকে মারপিটের ঘটনায় এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেননি মান্দা থানা পুলিশ। যার ফলে বর্তমানে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উত্তেজনা। এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেক রহমান জানান,আমি আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট করায় নবনির্বাচিত স্বতন্ত্র এমপি সুলতান মাহমুদ গামার লোকজন এ হামলা চালিয়ে আমার দোকানের কর্মচারীকে মারপিট করে দোকানে তালা মেরেছে। আমি দুষ্কৃতকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। 





Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে