জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযানে অবৈধ মটরের সংযোগ বিচ্ছিন্ন

তানোরে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযানে অবৈধ মটরের সংযোগ বিচ্ছিন্ন



তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ অফিসের বিশেষ অভিযানে মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর জাটভাঙ্গী মহল্লায় গভীর নলকুপের কমান্ড এরিয়ার মধ্যে অবৈধ মটরে দেয়া আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সম্প্রতি, বিভিন্ন গণমাধ্যমে অবৈধ মটর নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। এদিকে (২৮ জানুয়ারী) রোববার পল্লী বিদ্যুৎ তানোর জোনের (ডিজিএম) জহুরুল ইসলামের নির্দেশে ওই অবৈধ মটরের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রকাশনগর মহল্লার প্রয়াত মাহামের পুত্র শরিফুল ইসলাম অনুমোদন ছাড়াই গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ মটর স্থাপন করে দীর্ঘদিন ধরে সেচ বানিজ্য করে আসছিলো। 


অথচ এই অবৈধ মটরের মাত্র কুড়ি গজ দুরেই বিএমডিএ'র গভীর নলকুপ রয়েছে। এদিকে মহল্লার বাসিন্দা কামালের বাড়ি থেকে আবাসিক সংযোগ নিয়ে সেচ বাণিজ্যে করা হচ্ছিল। অতিরিক্ত সেচ চার্জ পরিশোধ করতে গিয়ে কৃষকরা প্রায় নিঃস্ব ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ বলেও অভিযোগ উঠেছে। 


এ ঘটনায় কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। কিন্তু প্রভাবশালী শরিফুলের বিরুদ্ধে তারা কেউ প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছেন না। কৃষকেরা জানান, অবৈধ মটরের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।


এবিষয়ে শরিফুল ইসলামের পুত্র মাসুম বলেন, মটরের বিষয় পল্লী বিদ্যুৎ দেখবে। তোরা (সাংবাদিক) কেনো এসেছিস। মটর নিয়ে কোনো খবর করলে চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকতা শিখিয়ে দিবো। এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, আবাসিক সংযোগ থেকে সেচ বাণিজ্যের কোনো সুযোগ নাই। তিনি বলেন, অবৈধ মটরের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এই অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।





Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে