জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোর ও মুন্ডুমালা পৌরসভায় ফারুক চৌধুরীকে সংবর্ধনা

তানোর ও মুন্ডুমালা পৌরসভায় ফারুক চৌধুরীকে সংবর্ধনা


তানোর প্রতিনিধি: চতুর্থ বারের মত এমপি নির্বাচিত হওয়ায় ফারুক চৌধুরীকে রাজশাহীর তানোর ও মুন্ডুমালা পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলের দিকে মুন্ডুমালা ও সন্ধ্যার পরে তানোর পৌরসভার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ ফুলেল শুভেচছা দেন। এ-উপলক্ষ্যে বিকেলের দিকে মুন্ডুমালা সরকারি স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আ"লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং  পৌর আ"লীগ সভাপতি আমির হোসেন আমিনের সভাপতিত্বে ও সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। সন্ধ্যার পরে তানোর পৌর আ"লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মডেল পাইলট স্কুল মাঠে আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি শিক্ষক আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শিক্ষক জিল্লুর রহমান, প্রভাষক মুনসেফ আলী, প্রধান শিক্ষক মইনুল ইসলাম সেলিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রামিল হাসান সুইট, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর রোকনুজ্জামান জনি, সম্পাদক আলফাজ উদ্দিন,কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, পৌর শিপলন প্রমুখ। এসময় পৌরসভার নয় ওয়ার্ড আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে