জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে পুকুর পাড় থেকে উলঙ্গ যুবকের লাশ উদ্ধার

তানোরে পুকুর পাড় থেকে উলঙ্গ যুবকের লাশ উদ্ধার


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে একটি পুকুর পাড় থেকে হিন্দু যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করা হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,শুক্রবার সকালে তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে বিভিন্ন রকমের গুঞ্জন। নিহত যুবক কালিগঞ্জ মাসিন্দা গ্রামের বাসুদেবের পুত্র সুদেব(২৬)। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিহত যুবক সুদেবের লাশ উলঙ্গ অবস্থায় পুকুর পাড়ের ধারে পড়ে থাকা দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। এসময় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে সুদেবের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। নিহত যুবক সুদেবের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুদেব বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সারারাত পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ি। সকালে জানতে পারি পাশের পুকুর পাড়ে সুদেব নিহত হয়ে পড়ে রয়েছে। নিহত সুদেবের বাবা বাসুদেব বলেন,তার ছেলের কোন শত্রু নাই, কারো সাথে কোন গন্ডগোলও নাই। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি কারণে মৃত্যু হয়েছে বলা সম্ভব হচ্ছে না।





Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে