জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে চুরি ছিনতাই মাদক বাল্যবিবাহ প্রতিরোধে ওসির তৎপরতা

তানোরে চুরি ছিনতাই মাদক বাল্যবিবাহ প্রতিরোধে ওসির তৎপরতা

তানোরে চুরি ছিনতাই মাদক বাল্যবিবাহ প্রতিরোধে ওসির তৎপরতা 


সারোয়ার হোসেন, তানোর: রাজশাহীর তানোরে হঠাৎ করে বেড়েই চলছিল চুরি ছিনতাই ও মাদকের কারবার। বিশেষ করে মাদকাসক্তরা মাদকের টাকা জোগান দিতে দিনে দুপুরে শুরু হয়েছিল গরু ছাগল ভেড়া রাজহাস,কাঁসার থালা বাটি গ্লাস চুরির হিড়িক। যা বর্তমান তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের ব্যাপক নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি অনেক স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

সম্প্রতি, ওসির তৎপরতায় চুরি হওয়া স্বর্ণ, কাঁসার থালা বাটি, ছাগল, মোটরসাইকেল সহ একের পর এক চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরা কারবারিকে গ্রেফতার করে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন ওসি আব্দুর রহিম।


জানা গেছে, বর্তমান থানার ওসি আব্দুর রহিমের কঠোর দিকনির্দেশনায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্যবিবাহ, আত্মহত্যা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে  উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দায়িত্বে থাকা বিট পুলিশ কর্মকর্তাদের প্রতিনিয়ত প্রতিটি ইউনিয়ন পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে সজাগ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। যার ফলে বিট পুলিশ কর্মকর্তারদের কঠোর অবস্থানের জন্য অল্প সময়ের মধ্যে অনেকটায় চুরি ছিনতাই, মাদক,বাল্যবিবাহ প্রতিরোধে সাফল্য অর্জন করতে সফল হয়েছেন ওসি আব্দুর রহিম। ওসি আব্দুর রহিম জানান, জেলা পুলিশ সুপার ও গোদাগাড়ী সার্কেল স্যারের দিকনির্দেশনায় চুরি ছিনতাই, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, আত্মহত্যা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে ব্যাপক তাকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। 


উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ স্কুল,কলেজ,মাদ্রাসা গুলোতে সপ্তাহের প্রায় দিন সাধারন জনগণকে চুরি ছিনতাই, মাদক,জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যার বিষয় গুলো নিয়ে তাদের সচেতন করে তুলতে ও কি ভাবে প্রতিরোধ করতে হবে তা নিয়ে দিনরাত তানোর থানার পক্ষ থেকে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। তিনি আরও বলেন,সমাজ থেকে অপরাধীদের দূর করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে বলে জনসাধারণকে আহবান জানান।

Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে