জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নৌকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সমালোচনার মুখে রাব্বানী

নৌকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সমালোচনার মুখে রাব্বানী


তানোর প্রতিনিধি: সদ্য ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় সমালোচনার মুখে পড়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী। নিজেকে একজন আওয়ামী লীগ নেতা দাবি করেন।আবার আওয়ামী লীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বদনাম চালাচ্ছেন। যেখানে সারাদেশের মধ্যে রেকর্ড রাজশাহী -১ আসনে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। প্রশাসনের সর্বচ্চো ভূমিকা রেখে ভোট গ্রহণ শুরু থেকে গননা ও ফলাফল দেয়া পর্যন্ত সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করা হয়েছে। তানোর-গোদাগাড়ী উপজেলার কোন কেন্দ্রে মারামারি হানাহানির অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 



অথচ স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগকে ভোট চোর উপাধি দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গোলাম রাব্বানী সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বলেন,রাজশাহী-১ এ আসনের নৌকার প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে। ভোট পড়ার হার ‘অবিশ্বাস্য’ দাবি করে তিনি এই নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফশিল দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে গোলাম রাব্বানীর সংবাদ সম্মেলনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় উঠে। পাড়া-মহল্লায়, চা'পানের দোকানে রাব্বানীকে নিয়ে বইছে মুখরোচক গুঞ্জন। কেউ বলছে নির্বাচনে হেরে গিয়ে হতাশ হয়ে পড়েছে। আবার কেউ বলছে ধারদেনা করে ভোটের মাঠে খরচ করে দেউলিয়া হয়ে পাওনাদারদের চাপ থেকে বাঁচতে এসব নাটক শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, যে মানুষ নিজেকে তৃণমূল আওয়ামী লীগ নেতা দাবি করে, সেই নেতা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ ছড়াতে পারেনা। অথচ গোলাম রাব্বানী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করে ফেল করলেন। আবার নির্বাচনের দিন ভোট বর্জন না করে ভোটের তিন দিন পরে সংবাদ সম্মেলন করে বলছেন ভোটে কারচুপি করা হয়েছে। এটা প্রহসনের নির্বাচন করা হয়েছে। আর এতেই বোঝা যায় রাব্বানী আওয়ামী লীগ কে বুকে না মুখে লালন করতেন। যেখানে বিশ্বকে চ্যালেঞ্জ করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর সেই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের তোপের মুখে পড়েছেন গোলাম রাব্বানী। সর্বকালের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর দায়ে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের গণধাওয়া দেয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে।

Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে