জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বরগুনার তালতলীতে তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজের বড়ই চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন।

বরগুনার তালতলীতে তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজের বড়ই চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। মাত্র তিন লাখ টাকার প্রাথমিক বিনিয়োগে গড়ে ওঠা তার আধুনিক বড়ই বাগান থেকে এ মৌসুমে প্রায় ১০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। ইতোমধ্যে বাগান থেকে দশ মনের বেশি বড়ই বিক্রি হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়,উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ
গত বছর ফরিদপুর থেকে উচ্চমানের চার প্রকার বড়ইয়ের চারা এনে বাগানটি গড়ে তোলেন। এর মধ্যে রয়েছে জনপ্রিয় বল সুন্দরী, আপেল বড়ইসহ আরও দুটি উন্নত জাত। চারা রোপণের পর তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, ড্রিপ সেচ, জৈব সার, কীটনাশক ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাগানটিকে পরিপূর্ণ রূপ দেন।

ফিরোজ মিয়া জানান, “বিভিন্নভাবে ঋণ নিয়ে তিন লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। শুরুতে ঝুঁকি ছিল, কিন্তু এখন গাছভর্তি বড়ই দেখে আর বিক্রি শুরু হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে। ইতোমধ্যে দশ মন বিক্রি হয়েছে, সামনে আরও বেশ কিছু বড়ই বাজারে যাবে।

এদিকে স্থানীয় বাজারে বড়ইয়ের চাহিদা বাড়তে থাকায় বরগুনা, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার পাইকাররা নিয়মিত তার বাগানে যোগাযোগ করছেন। জাতভেদে প্রতিকেজি ১৫০ থেকে ৩০০ টাকা দরে বড়ই বিক্রি হচ্ছে।

ফিরোজ মিয়ার সফলতার গল্প এখন আশপাশে অনুপ্রেরণা তৈরি করেছে। অনেক যুবক তার বাগান পরিদর্শন করতে আসছেন এবং বড়ই চাষে আগ্রহ প্রকাশ করছেন।তবে সচেতন মহলের ধারনা সরকারি সহায়তা ও আধুনিক পদ্ধতির ধারাবাহিকতা বজায় থাকলে তালতলী উপজেলায় বড়ই চাষ নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত হিসেবে বিকশিত হতে পারে।

একই ইউনিয়নের মাহমুদুল হাসান বলেন, ফিরোজ মিয়ার সফল বড়ই বাগান দেখে নিজেই কৃষি উদ্যোগে ঝুঁকি নেওয়ার সাহস পেয়েছেন। ফিরোজ ভাইয়ের বাগান দেখেই আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। তার পরিশ্রম, ধৈর্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার আমাকে উদ্বুদ্ধ করেছে। আমি তার সাফল্যকে মডেল ধরে নিজেই বড়ই চাষ শুরু করছি। আশা করি, আমি তার মতো সফল হতে পারব। এটা আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা এবং বড়ই চাষ আমাকে কৃষিতে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে। ফিরে তাকালে মনে হয়, যদি সঠিক পরিকল্পনা ও যত্ন দেওয়া হয়, তাহলে ছোট একটি উদ্যোগও বড় সাফল্যে পরিণত হতে পারে।

মাহমুদুল আরও জানান, তিনি স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বাগান সাজাচ্ছেন, উন্নত জাতের চারা ব্যবহার করছেন এবং বাজারজাতকরণ নিয়ে ইতিমধ্যে কিছু পরিকল্পনা করছেন। 

উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস বলেন, “নলবুনিয়া এলাকার মাটি বড়ই চাষের জন্য খুবই উপযোগী। ফিরোজ মিয়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় তার বাগানের ফলন বেশ ভালো হয়েছে। আমরা তাকে কারিগরি সহায়তা দিচ্ছি। তার সফলতা এলাকায় আরও তরুণকে কৃষিতে যুক্ত হতে উৎসাহিত করবে।
Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ১৯ মিনিট আগে