বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. মনিরুজ্জামান মিন্টু । তার নির্বাচনী প্রতীক ছিল আনারস।
বুধবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ও সহকারী রিটানিং অফিসার সিফাত আনোয়ার তুমপা বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মো. মনিরুজ্জামান মিন্টু আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০ হাজার ৩৯৪ জন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজবি উল কবির ঘোড়া নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪০৩ভোট। তৃতীয় হয়েছেন বিএনপি বহিস্কৃত নেতা মোস্তাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৩৬৮ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের ৩৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
২২ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৮ দিন ৫১ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭৯ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩১ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৮১ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৯২ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
২১৩ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে