জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তালতলীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসনের সাথে চুক্তির শর্ত ভঙ্গ করে নিদ্রা খালের মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(২৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ অর্থদণ্ড দেন।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় একটি আশ্রয়ন প্রকল্প নির্মাণ করার জন্য স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুস সালামের সাথে চুক্তি হয় প্রশাসনের । চুক্তিতে স্পষ্ট লেখা আছে সরকারি ইজারাকৃত বালু মহল থেকে বালু উত্তোলন করে মাঠ ভরাট করতে হবে। সেই চুক্তির শর্ত ভঙ্গ করে নিদ্রা খালের মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ ওঠে বালু ব্যবসায়ী আব্দুস সালামের বিরুদ্ধে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালু ব্যবসায়ী আব্দুস সালাম তার অপরাধ স্বীকার করায় 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে তৎক্ষণাত খালাস দেওয়া হয়। বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সিফাত আনোয়ার তুমপা জানান, এই বালু ব্যবসায়ীর সাথে যেসব চুক্তিতে বালু নেওয়ার কথা রয়েছে। সে চুক্তি শর্ত ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে তার বালু উত্তোলনের চুক্তি বাতিল করা হয়। 

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে