জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তালতলীতে অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

বরগুনার তালতলীতে অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে সংরক্ষিত সংসদ সদস্য ফারজানা সুমি। 

সোমবার (৮ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করা হয়। উপহার নিতে সব বয়সী মানুষের সমাগম হয়। তাদের চোখে-মুখে ছিল আনন্দ। 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা'র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য ফারজানা সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামান তনু। এ সময় আরও উপস্থিত ছিলেন তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম প্রমুখ। 

 সংসদ সদস্য ফারজানা সুমি বলেন, বিগত দিনের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে