জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তালতলীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনার তালতলীতে পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল শুক্রবার(১২ জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার খোট্টারচর এলাকায় এই ২৬টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য বিভাগ। এর আগে সকাল থেকে রাত পর্যন্ত পয়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। 

জানা যায়, উপজেলার পায়রা নদীতে মৎস্য বিভাগের অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেন। এসময় অভিযানের ২য় দিনে ২২ টি কারেন্ট জাল, ২ টি বুরল জাল, ১ পাই জাল ও ১ টি চরগড়া জাল জব্দ করে। তবে এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। এই অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ৭ লাখ ২৫ হাজার টাকা। জব্দ করা জাল জনতার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, আমাদের নিয়মিত অভিযানে গতকাল সকাল-সন্ধ্যা পায়রা নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে