জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাতবারের সাবেক এমপি আব্দুস শহীদসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা



শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ ও শিক্ষার্থী শাহাদত হোসের করা মামলায় অজ্ঞাত আরও ৪০/৫০জন আসামি


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদকে ১ নম্বর আসামি করে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক, কোষাধ্যক্ষসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৪৭জন নেতাকর্মীর নাম উল্লেখ করে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালতে এ দুটি মামলা রুজু হয়। মামলা নং- সি/আর ৪২৩/২৪ইং (শ্রী) ও সি/আর ৪২৪/২৪ইং (শ্রী)।

শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সদস্য আব্দুল জব্বার আজাদ এক মামলার ২১ জনের নাম উল্লেখ করে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র শহরের কালিঘাট রোডের বাসিন্দা শাহদাত হোসেন ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।

সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ছাড়াও মামলার অপরাপর আসামীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. ইউসুফ আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ, কৃষকলীগ নেতা বদরুল আলম শিপলু, শ্রমিক লীগ নেতা মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মামুন আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, ছাত্রলীগ নেতা মোশাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমাস সুজাদ, ছাত্রলীগ নেতা আইবুর রহমান আকাশ, আজিজুর রহমান নাঈম, মো. আজমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকাশ দেব জুয়েল, যুবলীগ নেতা শেখ নোমান, কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা কৃষকলীগের সদস্যসচিব হেলাল মিয়া, কৃষকলীগ নেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মিয়া, যুবলীগ নেতা ছাত্রনেতা সাদিকুল ইসলাম, মো. আজমান মিয়া ও আইবুর রহমান আকাশ।

বাদিরা ইজাহারে অভিযোগ করেছেন যে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করতে গেলে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে এবং অন্যান্য আন্দোলনকারীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে।  উল্লেখ করা হয়েছে, আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে জনসাধারণের উপর হামলা চালিয়ে আন্দোলনকারীদেরকে গুরুতর জখম করেছে। এরমধ্যে ৩০/৪০ জনের অবস্থা গুরুতর।

এতে উল্লেখ করা হয়, মিছিলের সময় আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং একাধিক আহত ব্যক্তির গুরুতর শারীরিক ক্ষতি করে। বিশেষ করে সাক্ষীসহ মিছিলকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ফলে অনেকের চোখ, দলা, পা, হাত, পায়ের বিভিন্ন অংশ চিরতরে বিনষ্ট হয়ে যায়। এক মামলায় বাদি আরও দাবি করেছেন যে, আসামিরা হামলার সময় বাদিন মানিব্যাগ এবং মোবাইল ফোন চুরি করে, এবং স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট করে। 

অপর মামলার বাদির অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিলের সময় রাস্তায় মিছিলকারীদের প্রাণে হত্যার উদ্দেশ্যে মারধর, হামলা, জখম করা, বাড়িঘর ভাংচুর, নগদ অর্থ, স্বর্নালংকার লুটপাটের অভিযোগ করা হয়।

আদালত উভয় মামলা আমলে নিয়ে পুলিশের সিআইডি বিভাগকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন বলে দুই মামলার আইনজীবীরা জানান।

প্রসঙ্গত, এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করলেও এবার প্রথম শ্রীমঙ্গল থেকে সাবেক কৃষিমন্ত্রীসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রথম দুইটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর