জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস মিয়াকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গোপন সংবাদের শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে র‍্যাব শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আসামি ইদ্রিস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

জানা যায়, গত ৬ আগস্ট সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে গাজীপুরের কোণাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দীরা কারাগারের ভিতরে উিটটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। এসময় কারাগারের সকল ভবনের কারাবন্দীরা কারা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।

এ ঘটনায় কারাবন্দীর হামলায় ২৫ জন কারারক্ষী গুরুতর আহত হয়। পরে কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে আনুমানিক দুপুর ২টার দিকে কারাগারের পশ্চিম দিকের সুরক্ষা প্রাচীরের উপর দিয়ে কারাবন্দীরা পালিয়ে যায়।

এ ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে ১৯৯ জন পলাতক কারাবন্দীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ জন কারাবন্দীদের বিরুদ্ধে কোণাবাড়ী থানায় গত ১৫ আগস্ট একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৪/১৪০)।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর