জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন

রাজনগরে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠনের রাজনগর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে 'নগদ অর্থ বিতরণ ও মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মো হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। 

মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি রুজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক, সককারী শিক্ষকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে অর্থ বিতরণ অব্যাহত রেখেছে কেন্দ্রীয় সংগঠন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে নগদ অর্থ উপহারের মাধ্যমে এগিয়ে আসায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমানসহ কেন্দ্রীয় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষকরা।


Tag
আরও খবর