জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে গভীর রাতে হাফেজিয়া মাদরাসা থেকে পালিয়ে যান ১৫জন শিক্ষার্থী, সিলেট থেকে উদ্ধার

নিখোঁজ বলে প্রচার : দুপুরে খোঁজ মিলে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হাফেজিয়া মাদরাসার আবাসিকে থাকা ১৫জন শিশু-কিশোর শিক্ষার্থী গতকাল শুক্রবার রাত ২-৩টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যান বলে খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মন্দিরগাঁও হাফিজিয়া মাদরাসায়।

গভীর রাতে মাদরাসার কাম্পাস থেকে নিখোঁজ হওয়ার ঘটনাকে মাদরাসা কর্তৃপক্ষের গাফিলতি মনে করছেন অনেকেই। শিক্ষার্থীরা আবাসিকে শিক্ষকদের সার্বিক তত্ত্ববধানে থাকার পরও মাদরাসা থেকে গভীর রাতে কিভাবে পালিয়ে গেলো এর দায় কি কর্তৃপক্ষ এড়াতে পারেন এমন প্রশ্ন তুলছেন অনেকেই। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন মন্দিরগাঁও হাফিজিয়া মাদরাসায় পরিচালক মাওলানা মুজিবুর রহমান আল মাদানী। তিনি বলেন, শনিবার ফজরের পর আমার কাছে খবর এলো আমাদের মাদরাসার আবাসিকে থাকা ১৫জন শিক্ষার্থীর খোঁজ মিলছে না। শুক্রবার রাত ২টা থেকে ৩টার ভেতরে তারা মাদরাসা থেকে বেরিয়ে যায়। রাত ৩টার পর থেকে সংশ্লিষ্ট অভিভাবক ও আশপাশ খোঁজ নিয়ে তাদের সন্ধান মেলেনি। পরে আমি এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ দেই এবং নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের ফোনে বিষয়টি জানাই। অনেকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও খবর প্রচার করেন। খবরটি জানাজানি হলে আজ দুপুরের দিকে নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অভিভাবক ও শ্রীমঙ্গল থানার ওসির কাছে খবর আসে যে তারা সিলেটে আছে। পরে ওসি সাহেব মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করে শ্রীমঙ্গলে আসার অনুরোধ করলে তারা বারোটার পরে সিলেট থেকে ট্রেনযোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রায় ২টার দিকে নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা শ্রীমঙ্গল রেলস্টেশনে নামেন। এসময় মাদরাসার শিক্ষক এবং অভিভাবকরা তাদের রিসিভ করে নিয়ে যান।

হঠাৎ মাদরাসা থেকে ১৫জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পেছনে কারণ কী থাকতে পারে জানতে চাইলে পরিচালক বলেন, শিক্ষার্থীরা শাহজালাল রহ. মাজারে গিয়েছে বলে জেনেছি। তাদের সাথে বিস্তারিত কথা বলে অন্য কোনো কারণ থাকলে জানার চেষ্টা করবো।

এদিকে একসাথে ১৫ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ প্রতিবেদকের একটি পোস্ট ছিল, 'রাত ২টায় মাদরাসা থেকে ১৫ ছাত্রের পলায়ন, সকালে নিখোঁজ বলে প্রচার, অবশেষে খোঁজ পাওয়া যায় সিলেটে'। এই পোস্টের কমেন্টে অনেকেই ঘটনাকে 'রহস্যজনক' মনে করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান। কেউ কেউ লেখেন আসলে ছাত্ররা ঘুরতে গিয়েছে, নিখোঁজ নয়। আবার কেউ লেখেন হাফেজি মাদরাসার ছাত্ররা হুজুরের পিটুনির ভয়ে পলায়ন করেছে।

মন্তব্যের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ ঘটনার প্রকৃত কারণ জানাতে প্রশাসন, মাদরাসা কতৃপক্ষ ও সংবাদকর্মীদের অনুরোধ জানান।

মাদরাসা থেকে ভোর রাতে সিলেট পালিয়ে যাওয়া মাহমুদ ছানী নামের এক কিশোর শিক্ষার্থী বলেন, আমরা সিলেটের হজরত শাহ জালাল (রহ.) এর মাজারে গিয়েছিলাম। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, পড়ালেখার চাপ এবং মাদরাসার শিক্ষকের পিটুনির ভয়ে তারা পালিয়েছে। 

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ হয় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এর সাথে। তিনি বলেন, আসলে ছাত্ররা নিখোঁজ হয়নি, পালিয়েছে। ছাত্রদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানায় এ মাদরাসায় তারা আর পড়তে চাচ্ছে না। মাদরাসার শিক্ষকের সাথে রাগ করে তারা সিলেটে চলে যায়। মুঠোফোনে আমি তাদেরকে বলেছি তোমরা আসো, আমরা বসে তোমাদের কথা শুনবো, বিষয়টি দেখবো। পরে তাদেরকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। 


Tag
আরও খবর