জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা ও শিশু সন্তানের হাতের কবজি বিচ্ছিন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীপক দাস নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন এবং তার ১৩ বছরের শিশু সন্তানকেও কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় মুঠোফোনে শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা এলাকায় এ ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে অভিযুক্ত এবং আহত কাউকে পাইনি। শুনেছি পারিবারিক কলহের জেরে স্বামী দীপক দাস কুপিয়ে তার স্ত্রী-সন্তানকে আহত করে পালিয়ে গেছেন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহত মা-ছেলেকে  চিকিৎসার জন্য মৌলভীবাজারে নিয়ে যান।

আহতরা হলেন অভিযুক্ত দিপক দাসের স্ত্রী গৌরি দাস (৩৫) ও তার শিশু সন্তান অন্তিকা দাশ (১৩)। 

স্থানীয়রা জানান, আহত গৌরি দাসের  গলায়, বুকে, পেটে কাধে, কুপিয়ে গুরতর আঘাতের  চিহ্ন এবং ১৩ বছরের শিশু অন্তিকা দাশের বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন এবং ডান হাতের দুটি আঙুল ঝুলন্ত অবস্থায় তারা দেখেছেন।

ঘটনার কারণ জানতে আহত পরিবারের সদস্যরা হাসপাতালে থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, স্বামী দীপক এবং স্ত্রী গৌরী দাসের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। তাদের কলহ মিমাংসায় মাঝেমধ্যে  প্রতিবেশীরা এগিয়ে আসতেন। গতকাল রাত প্রায় ১-২টার সময় প্রতিবেশীরা গভীর ঘুমে থাকায় এগিয়ে আসতে পারেননি। পরে জানাজানি হলে স্থানীয়রা এসে আহতের হাসপাতালে পাঠান এবং শ্রীমঙ্গল থানায় খবর দেন।

স্থানীয়রা জানান, দীপস দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার বাবার নাম গুরুপদ দাস। প্রথমে তিনি স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বসবাস করতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার পর থেকে দীপস দাস পলাতক রয়েছেন।

মুমূর্ষু অবস্থায় আহত মা-ছেলেকে প্রথমে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এলাকাবাসী জানান।

প্রতিবেশীর বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর অলক বিহারী জানান, রাতে খবর পেয়ে আমি কয়েকজন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে প্রতিবেশি সূত্রে জানা গেছে দীপকের স্ত্রী স্থানীয় একটি ডায়াগনস্টিকে কাজ করেন। আর স্বামী টমটম চালান। স্বামীর চাইতেন না তার স্ত্রী ডায়াগনস্টিকে কাজ করুক। আর এটা নিয়েই স্বামী-স্ত্রীর মাঝে কলহ হতো। হয়তো গতকালও পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আহত পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান এসআই অলক। তবে আজও (শনিবার) আহত পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং অভিযুক্ত পলাতক স্বামীকে খুঁজতে পুলিশ তৎপর রয়েছে বলেও এসআই অলক বিহারী জানান।

আরও খবর