জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

কমিউনিটি মনিটরিং সভা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সনাক এর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গল ও এর আওতাধীন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি - স্বাস্থ্য ও ভূমি) উপজেলা ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পর্যায়ক্রমে পৃৃথক দু’টি মতবিনিময় সভা আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা চিত্র উপস্থাপন করেন সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য। 

এসময় উল্লেখিত সমস্যাসমূহ সম্পর্কে অবহিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী  উত্থাপিত সমস্যসমূহ সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত তথ্য/সমস্যাদি উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-শ্রীমঙ্গলের ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক  সৈয়দ নেসার আহমেদ। 

উপজেলা ভূমি অফিসে স্থানীয় পর্যায়ে গঠিত প্রতিষ্ঠান ভিত্তিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি-ভূমি)’র সদস্যবৃন্দের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে সমাধানের লক্ষ্যে সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসকে বিভিন্ন সমস্যাবলী অবহিত করা হয়।

এসময় তিনি কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত তথ্য/সমস্যাদি উপস্থাপন  অভিযোগগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বস প্রদান করেন।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: আবু বকরসহ সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর সদস্যবৃন্দ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যবুন্দ, উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Tag
আরও খবর