জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে দেহ ব্যবসার অভিযোগে এক নারী আটক

দেহ ব্যবসার অভিযোগে আছমা নামে এক নারীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় কুখ্যাত দেহ ব্যবসায়ী আছমাকে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা (৩ নং পুল) থেকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুস সালাম সন্ধায় মুঠোফোনে বলেন, কুখ্যাত দেহ ব্যবসায়ী আছমাকে পুলিশের হাতে তুলে দিতে আজ বিকেল থেকে আমরা  ছাত্রসমাজ তার বাসা ঘেরাও করে রাখি। পরে পুলিশকে খবর দেই। বারবার থানায় যোগাযোগ করার পরও কয়েক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

আব্দুস সালাম আরও জানান, আমরা দেহ ব্যবসায়ী আছমার বাড়িতে ধারালো একাধিক চাকু, ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র পাই। ছাত্রসমাজকে দেখে সে চিৎকার করে বলে, তাকে পুলিশ বা প্রশাসন কেউ কিচ্ছু করতে পারবে না। আজও পুলিশের গাড়িতে উঠেও আছমা আমাদের হুমকি-ধামকি এবং গালমন্দ করতে থাকে। সে চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে আটকে রাখার সাহস কারো নেই।

বছরের পর বছর উপজেলায় আছমা দেহ ব্যবসা করে কিন্তু পুলিশ তাকে মাঝেমধ্যে আটক করে, পরে আবার জেল থেকে জামিয়ে বের হয়ে আসে। আছমার খুটির জোর কোথায়? আছমাকে যাতে পুলিশ না ছাড়ে এজন্য নিউজের মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধও করেন আব্দুস সালাম।

আটকের ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ শনিবার রাত ৮টায় মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেহ ব্যবসার অভিযোগে আছমা নামে এক নারীকে বিকেলে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।

আরও খবর