জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড : পাহাড়ি জনপদের টিলা ধসের শঙ্কা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতভর ভারি বৃষ্টিপাতে পাহাড়ি জনপদের টিলাগুলো ধসের শঙ্কা প্রবল হয়ে উঠছে। আবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আউস ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জানা যায়, সোমবার ভোরে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় পাহাড় ধসে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। এতে অফিসগামী চাকুরিজীবি এবং পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

মঙ্গলবার (২০ আগস্ট) সরজমিন ভানুগাছ রোডের সিএনজি স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেক যাত্রীরা কমলঞ্জ যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় রয়েছেন। কিন্তু সড়কে যানচলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল থেকে গাড়ি ছাড়ছেন না চালকরা। আব্দুল গফুর নামের এক যাত্রী বলেন, আমি কমলগঞ্জ যাওয়ার জন্য সকাল থেকে প্রায় দুইঘন্টা যাবত স্ট্যান্ডে বসে আছি, কিন্তু কোনো ড্রাইভার গাড়ি ছাড়ছেন না। সিএনজি চালক নুরুল ইসলাম বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় ভোরে টিলা ধসে পড়ে সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে আছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘন্টা লাগবে। তাই আমরা স্ট্যান্ড থেকে আপাতত গাড়ি ছাড়ছি না। তবে বিকল্প রাস্তায় যারা যেতে চায় তাদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা ভাড়া নিয়ে ভৈরববাজার-মৃর্তিঙ্গা চা বাগান ঘুরে মুন্সিবাজার হয়ে কমলগঞ্জ যাাচ্ছি।

বেসরকারি চাকরিজীবি রবিউল আমান বলেন, আমাকে যেকোনো মূল্যে অফিস করতে হবে। তাই ডভল ভাড়া দিয়ে বিকল্প রাস্তা দিয়ে হলেও কমলগঞ্জ পৌছতে হবে।

স্থানীয়রা জানান, রাতভর ভারি বৃষ্টির ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল সড়কে একটি বাঁশঝাড়ের ঠিলা ধসে পড়ে। এতে শ্রীমঙ্গল-কমলগঞ্জের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের দু’পাশে মালবাহী গাড়িসহ ছোট-বড় বহু যান আটকা পড়ে। শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে বন এবং সড়ক ও জনপথ বিভাগ ধসে পড়া টিলার মাটি সরানোর কাজ করছেন।

এদিকে, স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে নিরালা পুঞ্জিসহ পাহাড়ি জনপদের টিলাগুলো ধসের শঙ্কা দেখা দিয়েছে। আবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, আশিদ্রোন, সিন্দুরখানসহ বিভিন্ন ইউনিয়ন এর নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে আউস ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিন্দুরখান ইউনিয়নের কৃষক কবির মিয়া বলেন, টানা বৃষ্টিতে আমার ক্ষেতে লাগানো আউস ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার আনিসুর রহমান জানান, সোমবার (১৯ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অঞ্চল আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।


Tag
আরও খবর