জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে রাস্তা-ফুটপাত পরিষ্কার ও ট্রাফিক সিগন্যালের কাজ করে প্রশংসায় ভাসছেন ছাত্র-জনতা

কেউ রাস্তা–ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন তারা। বুধবার (৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

একই সাথে শহরের চৌমুহনা ও হবিগঞ্জ রোডে দেখা যায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সিগন্যালের কাজ কাজ করছেন ছাত্র-জনতা। চৌমুহনা চত্ত্বরে দেখা গেছে ছাত্র-জনতা মিলে সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

জানা যায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের রোভার স্কাউটের নেতৃত্বে সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির পালন করা হয়।

এছাড়া পৃথকভাবে পরিষ্কার কার্যক্রম ও যান নিয়ন্ত্রণে যোগ দেন সাধারণ লোকজন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ছাত্র সংগঠনের সদস্যরাও।

দুপুরে স্টেশন রোড এলাকায় আলাপকালে শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের পর গত সোমবার দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভেঙে পড়ে শ্রীমঙ্গল শহরের ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে বুধবার সকাল থেকে মাঠে নামে তারা। স্বেচ্ছায় কলেজ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকার পাশাপাশি পরিচ্ছন্নকর্মীরও দায়িত্ব পালন করেন।

শ্রীমঙ্গল চৌমুহনা, ভানুগাছ রোড রেলক্রসিং এবং হবিগঞ্জ রোডসহ শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে রাস্তায় দাঁড়িয়ে ছাত্ররা যানবাহন নিয়ন্ত্রণ করছেন ছাত্র-জনতা।রএছাড়া চৌমুহনাসহ শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোডসহ অনেক জায়গায় ঝাঁড়ু দিয়ে রাস্তাও পরিষ্কার করেন তারা। সাফ করেন ময়লা–আবর্জনা।

আলাপকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আমরা শ্রীমঙ্গল উপজেলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির পালন করি। শ্রীমঙ্গল সরকারি কলেজের রোভার স্কাউটের নেতৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে পৌরসভার সামনে থেকে শুরু করে কলেজ রোড, চৌমুহনা ও স্টেশন রোড পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আমরা নিজ হাতে আবর্জনা কুড়িয়ে ব্যাগ ও ঝুড়িতে ভরে পরবর্তীতে পৌরসভার ময়লার গাড়ি দিয়ে শহর থেকে দূরে নিয়ে ময়লার ভাগাড়ে ফেলি। আমরা প্রায় শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহন করি।

পরিচ্ছনতা অভিযানে অংশ নেয়া আবিদ হাসান বলেন, শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর খুনি হাসিনা দেশ ছেড়ে পালান। এরপর বিজয় মিছিল হয় শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে। এসময় শ্রীমঙ্গল থানাসহ ভাঙচুর করা হয় বিভিন্ন স্থাপনা। এরপর থেকে সেখানে ছড়িয়ে–ছিটিয়ে পড়েছিল ভাঙা কাঁচের টুকরো। সাথে ছিল ছোটো–বড় অসংখ্য ইটের টুকরো। এসব পরিষ্কার করতে আমরা ছাত্রদের নিয়ে অভিযানে নামি।

নাঈম হাসান নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, উপজেলা শহরটি আমাদের।  শহরকে তাই আমরা সুন্দর করে সাজাবো। যাদের উপর শহর সুন্দর রাখার দায়িত্ব ছিল তারা পালিয়ে গেছে। তাই আমাদের বসে থাকার সুযোগ নেই।

চৌমুহনা এলাকায় দেখা হয় এক সাধারণ জনতার সাথে। তিনি বলেন, শহরে এ মুহূর্তে ট্রাফিক পুলিশ নেই। সড়কে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। তাই আমরা সাধারণ মানুষ দায়িত্ব পালন করছি।

ইশতিয়াক মুহিন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা স্বেচ্ছায় পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করছি। শহরবাসীকে একটা সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই।

আশিকুর রহমান চৌধুরী নামের এক শিক্ষক বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর শহরে বিজয় মিছিল হয়। এসময় ভাঙচুরে সড়ক-ফুটপাতে ময়লা হয়। এরপর হাসিনার দোসর পুলিশরাও থানায় নেই, কর্মবিরতিতে। সড়কেও ছিল না শৃঙ্খলা। কিন্তু আজ সকালে এসে দেখি ছাত্রজনতা মিলে ট্রাফিকের ভূমিকা পালন করছেন, রাস্তাঘাট পরিষ্কার করছেন। তাদের এমন মহতি কার্যক্রম প্রশংসনীয়।

ছাত্র-জনতার এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। একইসঙ্গে তাদের প্রশংসা করেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রশংসায় ভাসান অনেকে।

আরও খবর