জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা।

পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর নির্দেশে বৃহস্পতিবার (১১ জুলাই দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এসময় স্টেশন রোডের রাধানাথ সিনেমা হলেন সামনে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি টিনের সেডের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে পৌর কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল পৌরসভা সুত্র জানায়, ফুটপাতের উপর অবৈধভাবে টিনের শেড নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসায়ীরা। এতে করে সাধারণ পথচারীদের ফুটপাত দিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসলে পৌরসভার পক্ষ থেকে টিনের সেড দ্রুত অপসারণ করে নিতে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। দীর্ঘদিনেও অবৈধ স্থাপনা অপসারন না করায় পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। 

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পৌর এলাকার মধ্যে অবৈধভাবে নির্মাণ করা টিন সেডের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সরিয়ে নিতে বার বার নোটিশ দেয়া হলেও নির্মাণকারীরা সরিয়ে না নিলে আজ আমরা শ্রীমঙ্গল পৌর মেয়র এর নির্দেশে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। 

দিনব্যাপী উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মো. কাজী আব্দুল করিম, কাউন্সিলর চয়ন রায়, কাউন্সিলর মো. হানিফ চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।


আরও খবর