জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে একদিনে অজগর, বেত আঁচড়া সাপ ও চিল পাখি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

কয়েক ঘন্টার ব্যবধানে পৃৃথক পৃথক স্থান থেকে ৩টি বন্যপ্রাণী উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে পৃথক স্থান থেকে একটি অজগর সাপ, একটি বেত আঁচড়া সাপ ও দুইটি চিল পাখি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, শনিবার (২২ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রুপসপুরস্থ শহরের গিতাশ্রী বস্ত্র বিতানের সত্ত্বাধিকারীর বাড়ির ঠাকুর ঘর থেকে একটি বেত 'আঁচড়া' সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, আজ সকালে খবর পেয়েছি শহরের গীতাশ্রী বস্ত্র বিতানের মালিকের বাড়ির ঠাকুর ঘরে একটি সাপ প্রবেশ করেছে। সাপটিকে দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে আমাকে জানান। আমি দুপুরে পরিবেশকর্মী রাজদীপ দেব-কে সাথে নিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আরও জানান, আজ শনিবার (২২ জুন) পৃথক দুই এলাকা থেকে  আরও তিনটি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। তিনি জানান স্থানীয়দের খবর পেয়ে শ্রীমঙ্গল শহরতলীর জেটি রোড থেকে একটি অজগর সাপ এবং সিন্দুরখান রোড থেকে দুইটি চিল পাখি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে অজগর সাপ ও চিল পাখিকে বনবিভাগ এর কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনার ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন আজ আমাদের কাছে অজগর সাপ, বেত আঁচড়া এবং চিল পাখি অক্ষত অবস্থায় হস্তান্তর করেছে, বিকেলেই লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।

Tag
আরও খবর