জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে পুনরায় চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রাজুদেব ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বিজয়ী

তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়। তিনি এবার কাপ-পিরিচ প্রতিক নিয়ে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩৬ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব এর ছেলে রাজুদেব রিটন। তিনি এবার প্রথম নির্বাচনে  তালা প্রতিক নিয়ে বিশাল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ টিবওয়েল প্রতিকে পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে হাঁস প্রতিকের প্রার্থী হাজেরা খাতুন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পদ্ধ ফুল প্রতিকের প্রার্থী মিতালী দত্ত পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট। 

এছাড়া চেয়ারম্যান পদে আনারস প্রতিকের প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান সাগর হাজরা পেয়েছেন ৩১হাজার ৩৪ ভোট, ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতিকের প্রার্থী এম এ রহিম নোমানী পেয়েছেন ১৫ হাজার ২৫১ ভোট, চশমা প্রতিকের প্রার্থী কেসব বারই পেয়েছেন ১৪ হাজার ১৪৩ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের প্রার্থী কবিতা রানি দাস পেয়েছেন ২৪ হাজার ১৮৮ ভোট।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ৯টায় উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৭৯। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪. ৭৯

প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন ছিল। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।

Tag
আরও খবর