জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা

মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৩ মে) ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জের মোসা. শাহীনা আক্তার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও নিবার্চন অফিস এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্চন কার্যালয়েরর সকল কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রথম দিনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যাংক কর্মকর্তা ও স্কুল কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ৮৭জন প্রিজাইডিং ও ৫২২জন সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণে অংশ নেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, আগামীকালও দুই শিফটে পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা ভিক্টোরিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন হল কক্ষে ১ হাজার ৪৪জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নিবেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক জানান, ২৯ মে অনুষ্ঠেয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।

প্রসঙ্গত, আগামী ২৯ মে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। 


Tag
আরও খবর