জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রাণনাশের হুমকিসহ হামলা ও বাড়ির প্রাচীর ভাঙার অভিযোগে শ্রীমঙ্গল প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্বশত্রুতার জের ধরে সিন্দুখাঁন রোডের বাসিন্দা মৃত মো. আব্দুল গনির ছেলে আব্দুল হাসিম এর উপর হামলা ও বাড়ির নবনির্মিত প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে মো. আবু তাহেরসহ ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আব্দুল হাসিম। মঙ্গলবার (২১ মে) দুপুরে

শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ভুক্তভোগী আব্দুল হাসিম।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১৬ মে ভোর ৪টায় আবু তাহেরসহ ১৫/১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাসায় প্রবেশ করে ঘরের গ্রীলে তালা মেরে পরিবারের সবাইকে জিম্মি করে বাসার দেয়াল ভাঙচুর করে। ভাঙচুরের শব্দ শোনে অন্য ঘরে থাকা আমি (আব্দুল হাসিম) ঘর থেকে বের হয়ে আসলে আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা আমাকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। 

লিখিত বক্তব্য থেকে জানা যায়,
এ ঘটনায় আবু তাহের, মো. জিতু মিয়া, কয়েছ মিয়া, আবুল খায়ের, মো. সামি, মো. স্বপন মিয়াসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন আব্দুল হাসিম।

আব্দুল হাসিম লিখিত অভিযোগে আরও জানান, বিগত ২০১৬ সালে তিনি সিন্দুরখাঁন রোডস্থ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মো, জৈন আলীর নিকট থেকে বাসা ক্রয় করে বসবাস করে আসছেন। মো. জৈন আলী বাসাটি বিক্রির আগে প্রতিবেশীরা আবু তাহেরকে কেনার প্রস্তাব দেন। আবু তাহের বাসাটি কিনতে অপারগতা প্রকাশ করলে তিনি আব্দুল হাসিম জৈন আলীর কাছ থেকে বাসাটি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বাসা কেনার পর থেকেই আবু তাহের তার সাথে বিভিন্ন রকম শত্রুতা শুরু করে। আব্দুল হাসিম এর বাসার পাশেই আবু তাহেরের বাসা। আবু তাহের তার বাসায় ব্যাচালার ভাড়াটিয়াদের থাকতে দেন। ব্যাচালার ভাড়াটিয়া থাকার কারণে আব্দুল হাসিমের বাসার মহিলাদের চলাফেরায় সমস্যা হচ্ছিল। পরে তিনি বাড়ির মহিলাদের নির্ভিগ্নে চলাচল করার জন্য গত ১০ মে বাসায় নতুন প্রচীর নির্মাণ করেন। 

আব্দুল হাসিম আরও জানান, তিনি তার ক্রয়কৃত জায়গায় প্রাচীর নির্মাণ করায় আবু তাহের তাকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ১৬ মে ভোর ৪টার সময় আবু তাহের দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে নবনির্মিত প্রচীরটি ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। 

আব্দুল হাসিম বলেন, তারা আমার উপর হামলা করে আমাকে আহত করেছে। আমার বাসার ওয়াল ভেঙে ক্ষতি করেছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যেকোনো সময় আবু তাহের আমার ক্ষতি করতে পারে। তাই এ ঘটনার সঠিক তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নিতে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছি। 

এ বিষয়ে আবু তাহেরর ছেলে মাহমুদুর রহমান তারেক তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে এক পর্যায়ে আব্দুল হাসিম এর বাড়ির দেয়াল ভাঙার বিষয়টি স্বীকার করেছেন বলে আব্দুল হাসিম জানান।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন,
বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর