জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভাগিনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভাগিনা। 

রোববার (১২ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান প্রার্থী আফজাল হক প্রার্থীতা প্রত্যাহার করে বলেন, তার মামা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া এবারের নির্বাচনে প্রার্থী হওয়ায় তিনি তার বিবেকের কাছে হেরে যান। একজন মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ, উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীরা অনুরোধ করায় মামার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে তিনি জানান।

এসময় তিনি আরও জানান, পরবর্তী নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। তিনি তার সমর্থক, কর্মী,ভক্ত ও শুভাকাঙ্খীসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ করেন তার মামা দেশের শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করার। তিনি উপজেলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টানসহ সকল ধর্মের ও দল-মতের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ পর্যন্ত তাকে সমর্থন ও সহযোগীতা করার জন্য। 

প্রসঙ্গত, আগামী ২৯ মে শ্রীমঙ্গল
উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী, ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতলিব, মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লা, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ফিরোজ মাস্টার, পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ।

Tag
আরও খবর