জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে এলাকাবাসির সাথে মতবিনিময় নূরে মদিনা বালিকা মাদরাসা কর্তৃপক্ষের

মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে 'মতবিনিময় ও পরামর্শ সভা'


'ঈমান-আমলের সমন্বয়ে আলোকিত জাতি গড়ার' প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায়  (মুসলিমবাগ সুপার শপ) 'নূরে মদিনা বালিকা মাদরাসা' নামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গত ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে। 

এএসএ ফাউন্ডেশন শ্রীমঙ্গল কর্তৃক পরিচালিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষে দক্ষিণ মুসলিমবাগ এলাকাবাসির সাথে 'মতবিনিময় ও পরামর্শ সভা' শনিবার (৪ মে) রাত সাড়ে ৯টায় দক্ষিণ মুসলিমবাগস্থ (মুসলিমবাগ সুপার শপ) মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।


মাদরাসার মুহতামিম মুফতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও এএসএ ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি শুয়াইবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় ও পরামর্শ সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল কালিঘাট রোডস্থ বাইতুল আমান দারুল উলুম হাফেজিয়া মাদরাসা ও বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি সভাপতি শাহিন আহমদ, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সভাপতি শামিম আক্তার হোসেন মিন্টু এবং বিশিষ্ট ব্যবসায়ী তানভীরুল আরেফিন লিংকন। 

সভায় বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরব্বি কনর মিয়া, মকছুদ মিয়া, আবুল হেসেন, হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, নাচ্চু মিয়া, ইউনুস মোল্লা, মুসলিমবাগ ইজিবাইক সমিতির সভাপতি ওলিউল্লাহ পলিন, সানস্টার যুব সংঘের সভাপতি ইয়াসিন আহমদ, সেইভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের শ্রীমঙ্গলের সভাপতি মতিউর রহমান মতিন, চাকুরীজীবি সাগর আহমদ, মাদরাসার শিক্ষক মাওলানা নোমান আহমদ, ছওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় বক্তারা এলাকায় নতুন মাদরাসা প্রতিষ্ঠা হওয়ায় মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে মাদরাসার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Tag
আরও খবর