জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল পৌরসভায় সাড়ে ৪ হাজার উপকারভোগীদের মাঝে কৃষিমন্ত্রীর চাল বিতরণ

শেখ হাসিনা সরকার সবসময় অসহায়, দরিদ্র-দুস্থ মানুষের পাশে আছে-কৃষিমন্ত্রী


ঈদ উপলক্ষে দরিদ্র মানুষকে ভিজিএফ চাল উপহার দেওয়া প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ মন্তব্য করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপি বলেছেন, দরিদ্র মানুষেরা যেন ভালো করে ঈদ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে প্রতিটি ঈদের আগে ভিজিএফ চাল দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবসময় অসহায়, গরীব, দুস্থ মানুষের পাশে আছে। প্রতিটি উৎসব তারা যেন ভালোভাবে পালন করতে পারেন সেজন্য নানাভাবে সরকার সহায়তা করে যাচ্ছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

শ্রীমঙ্গল পৌরসভার ব্যবস্থাপনায় মঙ্গলবার (৯ জুলাই) সকালে শ্রীমঙ্গল পৌরসভায় অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপি। 

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভুষণ রায়সহ শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামীল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাড়ে ৪ হাজার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর