জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ইংল্যান্ডের দ্বীন টিভি আয়োজিত আল-খলীল হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাজনগরের মাহবুবুর রহমান শাফে

ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল 'দ্বীন টিভি' কর্তৃক আয়োজিত আল-খলীল হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মৌলভীবাজার জেলার রাজনগরের মাহবুবুর রহমান শাফে।

সোমবার (৮ এপ্রিল) শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ফেদায়ে ইসলাম হলরুমে গ্রান্ড ফাইনালে বিজয়ীদের নাম ঘোষণা দেওয়া হয়।

তার এ অর্জনে বরুণা মাদরাসা ও পরিবার উচ্ছ্বসিত। শাফে বড় হয়ে বড় একজন আলোকিত মানুষ হতে চায়। বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় কুরআন খেদমতের আঞ্জাম।

হাফিজ মাহবুবুর রহমান শাফে’র বাড়ি রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামে। রাজনগরের তরুণ আলেমদের পরিচিত মুখ অনলাইন আক্টিভিস্ট ও সৃজনঘরের অর্থ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান রাফে’র ছোটভাই। 

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন কমলগঞ্জের প্রতিযোগি হাফিজ রুহুল আমিন গাজি, তৃতীয় হয়েছেন হবিগঞ্জের প্রতিযোগি হাফিজ রশিদুর রহমান ফারুক, চতুর্থ হয়েছে শ্রীমঙ্গলের প্রতিযোগি হাফিজ জামিল মুহাম্মদ৷ 

রমজান মাসব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় খুদে প্রতিযোগি হাফেজদের কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআনের বাণী দর্শকদের যেমন বিমোহিত করেছে, তেমনি দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে কুরআনের আলোকিত বার্তাও।

কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়ে রমজান মাসজুড়ে দ্বীনটিভির দর্শকদের মহাগ্রন্থ আল কুরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এসব খুদে হাফেজরা।

ইসলামের শান্তি, সাম্য আর ভ্রাতৃত্বকে উড্ডীন করে খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত কুরআনের এই আলোকিত আয়োজন দেশ-বিদেশে বেশ সাড়া ফেলেছে।

Tag
আরও খবর