জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে পবিত্র রমজান মাসব্যাপী ক্বিরআত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক আফসার মিয়া, মাঈনুদ্দিন মুন্সা মুহিন এবং ক্বিরআত প্রশিক্ষণ কোর্স কেন্দ্রের শিক্ষক আব্দুর রাজ্জাক, উসমান বিন রফিক, সুলতান আহমদ, আসআদ হাবিব।

অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও স্কুলের সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

প্রসঙ্গত, অন্যান্য বছরের ন্যায় এবারও পহেলা রমজান থেকে স্কুল কেন্দ্রে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে গত ২৪ রমজান লিখিত ও ২৫ রমজান মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। জামাতে আতফাল থেকে খামিস পর্যন্ত পাঠদান চালু ছিল।

Tag
আরও খবর